কোপার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৪ AM

কোপার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৩:৪৯:৩৮ AM

কোপার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা


জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এই আসরে শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার। সেই মিশনে নামার আগে প্রস্তুতি হিসেবে ২টি প্রীতি ম্যাচ খেলবে তারা। খবর মুন্দো আলবিসেলেস্তের।

কোপা আমেরিকার আগে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। ৯ জুন এ ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোর সুলজার ফিল্ডে। গুয়েতেমালার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ১৪ জুন, ওয়াশিংটন ডিসিতে। এই দুই ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি সারবে লিওনেল মেসির দল।

২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী পেরু, চিলি ও কানাডা। প্রথম দিনই খেলতে নামবে স্ক্যালোনির শিষ্যরা। জর্জিয়ায় সেদিন তাদের প্রতিপক্ষ কানাডা। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ২৫ জুন, চিলির বিপক্ষে। পেরুর বিপক্ষে তাদের গ্রুপপর্বের সবশেষ ম্যাচটি ২৯ জুন।

গ্রুপপর্ব শেষে হবে কোয়ার্টার ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে ৪ দল যাবে সেমিফাইনালে। ১৪ জুলাই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির