ঝড়ের কবলে স্টেডিয়াম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ অনিশ্চিত
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৫ AM

ঝড়ের কবলে স্টেডিয়াম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৩:১৫:২১ AM

ঝড়ের কবলে স্টেডিয়াম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ অনিশ্চিত


বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষের মাঠে এই সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়ে গেছে বাংলাদেশ।

শুক্রবার হিউস্টনে পৌঁছায় নাজমুল হোসেন শান্তর দল।  

তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ ঝুঁকিতে পড়ে গেছে। হিউস্টনে ভয়াবহ ঝড় হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। এখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের।

আগামী ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েেছে ম্যাচগুলো। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেল্লা পেন্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই ম্যাচগুলো হওয়া এখন অনিশ্চিত।

তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হওয়া এখন অনিশ্চিত হয়ে গেছে। বৃহস্পতিবার বড় একটি ঝড় হয়ে গেছে হিউস্টনে। সম্প্রতি তৈরি করা প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনাই তাতে ধ্বংস হয়ে গেছ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির