এফডিসিতে প্রেম, অতপরঃ বিয়ে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ AM

এফডিসিতে প্রেম, অতপরঃ বিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৩:২১:২৫ AM

এফডিসিতে প্রেম, অতপরঃ বিয়ে


চলতি বছরের ১৯ এপ্রিল হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে অভিনেত্রী রত্না কবিরের পক্ষে কাজ করেন আরেক অভিনেতা রাসেল মিয়া।

যিনি আলোচনায় আসেন ‘ভাইয়ারে’ সিনেমা দিয়ে।

নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। সেই সময়ই তাদের মধ্যে কথাবার্তা, এরপর প্রেম। অবশেষে সেই প্রেম পূর্ণতা পায় শুক্রবার। বিয়ে করেছেন তারা।

সিনেমায় অভিনয় করলেও রাসেল মিয়ার জীবনেও যে সিনেম্যাটিক ঘটনা ঘটে যাবে তিনি নিজেও জানতেন না। রাসেল বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বর্ষাকে দেখে প্রেমে পড়ে যাই। এরপর বিষয়টি রত্না আপুকে জানিয়ে বলি, আপু এই মেয়েকে আমি বিয়ে করব। সেদিনই তার ফেসবুক আইডি নেই। তারপর তাকে নক দেই। একসময় আমরা বিয়ের সিদ্ধান্তে আসি।  

রাসেল ও বর্ষার বিয়ে হয়েছে অভিনেত্রী রত্না কবিরের বাসায়। বিয়ের যাবতীয় তদারক করেছেন অভিনেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। ভাইয়ারে নামের একটি সিনেমাতে অভিনয় করে আলোচনায় আসেন রাসেল মিয়া। তিনি সিনেমাটিকে ‘পাপমুক্ত সিনেমা’ হিসেবে আখ্যা দিয়ে ভাইরাল হন।

‘পাপমুক্ত সিনেমা’, অজু নিয়ে দেখা যাবে’ এমন ধরনের উদ্ভট, আপত্তিজনক মন্তব্য করে ভাইরাল হন রাসেল মিয়া। এমনকি একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে।

‘ভাইয়ারে’ সিনেমায় রাসেল মিয়া ছাড়াও হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন। সিনেমা প্রসঙ্গে রাসেল বলেছিলেন, ভাইয়ারে সিনেমাটি অজু করে দেখলেও অজু ভাঙবে না। ’ তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু