হাইওয়েতে বিপদে পাশে থাকবে ‘হ্যালো এইচপি’
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ PM

হাইওয়েতে বিপদে পাশে থাকবে ‘হ্যালো এইচপি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০১:৫৭:১৮ AM

হাইওয়েতে বিপদে পাশে থাকবে ‘হ্যালো এইচপি’

রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা


জনসাধারণকে হাইওয়েতে সহযোগিতার জন্য ‘হ্যালো এইচপি’ নামে একটি অ্যাপ চালু করেছে সরকার।

রোববার (১১ জুন) বেলা সাড়ে ১২ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এই অ্যাপটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো.শাহাবুদ্দিন খান বলেন, হাইওয়েতে যেকোনো মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য শীঘ্রই হ্যালো এইচপি অ্যাপস চালু হচ্ছে। এর মধ্যে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারবে। ২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের ৯ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ৩ হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

তিনি বলেন, মাদক, চোরাচালানসহ সড়কের নানা অপরাধ রোধে ৩ হাজার সদস্য কাজ করছে। সারাদেশের ৭৩টি থানা-ফাড়ির মাধ্যমে এই কাজ করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম জনবল দিয়ে চলছে। তাই নতুন ইউনিট ও থানা ফাড়ি খুলতে হবে। প্রতিটি থানা ফাড়িতে একটি বা দুটি গাড়ি থাকা যথেষ্ট নয়। ৪০-৫০ কিলোমিটার থানা-ফাড়ি এলাকায় কাজ করার জন্য গাড়ির সংখ্যা আরও বাড়ানো উচিত।

এই অ্যাপসে যেসব সুবিধা পাওয়া যাবে-

১। হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি।

২। জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া।

৩। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়নভিত্তিক সকল সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর।

৪। মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সকল হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনসমূহের মোবাইল নম্বর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?
জৈন্তাপুরে বাসচা পা য় গুরুতর আ হ ত একজন, সড়ক অবরোধ