ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার সিটির ম্যাচে ৩৬ মিনিটে হঠাৎ-ই হাসি দেখা গেল সিটি সমর্থকদের মাঝে। মুঠোফোনে আর্সেনালের গোল হজমের খবর আসার পরেই এমন হাসি তাদের মুখে। ইদ্রিসা গানার গোলে লিডে যায় এভারটন। শিরোপা রেসে প্রতিপক্ষের তুলনায় এমনিই এগিয়ে ছিল সিটি। আর্সেনালের গোল হজমে সেই কাজ আরও খানিক সহজ হয় তাদের জন্য।
যদিও প্রথমার্ধ শেষে দুই খেলাতেই খানিক পরিবর্তন আসে। আর্সেনালের হয়ে টমিয়াসু গোল করে সমতা এনেছেন। ১-১ গোলের সমতা চলছে সেখানে আর সিটি ৪০ মিনিটে গোল হজম করেছে। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এখনও তারা এগিয়ে ২-১ গোলে।
শেষ ম্যাচের আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, প্রথম দশ মিনিটের মাঝেই তিন গোল চান তার দলের কাছ থেকে। তখনই বোঝা গিয়েছিল আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে চলেছে ম্যানসিটি। তবে সেটা যে এত তীব্র হবে, তা হয়ত আঁচ করেননি কেউই। ইত্তিহাদে ম্যাচের ৭৮ সেকেন্ডেই ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে বসেন ফিল ফোডেন।
প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ শিরোপার পথে ম্যানসিটি এগিয়ে যায় তখনই। শেষদিনে ২ পয়েন্টের লিড নিয়ে রেখেছিল তারা। নিজেদের ম্যাচে জয় পেলেই তাই টানা চর্তুথ শিরোপা হাতে পাবে দলটি। সেই পথে অনেকটা কাজ তারা সেরেও রেখেছে নিজেদের মতো করে।
এম সি




