বাংলাদেশে হিন্দিতে মুক্তি পাবে ‘পুষ্পা ২’
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ AM

বাংলাদেশে হিন্দিতে মুক্তি পাবে ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৪:২০:২৩ AM

বাংলাদেশে হিন্দিতে মুক্তি পাবে ‘পুষ্পা ২’


বাংলাদেশে ২০২৩ সাল থেকেই মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতিও দিয়েছে তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়।

এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’। এবার ‘পুষ্পা ২- দ্য রুল’ দিয়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা। তবে বাংলায় নয়, এটি মুক্তি পাবে হিন্দি ভাষায়।

কয়েক বছরে বিশ্ববাজারে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে তেলুগু, তামিল, কন্নড় সিনেমা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত সর্বভারতীয় সিনেমা ‘পুষ্পা- রাইজ’। পুষ্পারূপী আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা। আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে এটি।

তেলুগুর পাশাপাশি আগের কিস্তি মুক্তি পেয়েছিল তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দিতে। এবার ভাষাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাও। এরই মধ্যে সিনেমার টাইটেল গান ‘পুষ্পা পুষ্পা’ বাংলায় মুক্তি পেয়ে বেশ প্রশংসিত হয়েছে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরই মধ্যে ‘পুষ্পা ২- দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে- কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ‘পুষ্পা ২’ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক সিনেমাই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেব না।

তিনি আরও বলেন, আমদানিকারক হিসেবে এই আইনের বিরুদ্ধে আপিল করতে পারতাম, তবে করব না। এতে আমাদের দেশি সিনেমার ক্ষতি হতে পারে। দক্ষিণের একেকটা সিনেমার বাজেট আকাশছোঁয়া। তাদের সঙ্গে আমাদের সিনেমার প্রতিযোগিতা করতে সময় লাগবে। এখনই যদি বাংলা ডাবিংয়ে “পুষ্পা ২”র মতো সিনেমা মুক্তি পায় তাহলে তো দর্শক আমাদের সিনেমার চেয়ে ওই গুলোর দিকেই বেশি ঝুঁকে পড়বে। সিনেমার মানুষ হয়ে এই ক্ষতি করতে পারি না আমি।

এদিকে, আগামী ৩১ মে বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। একই দিনে এটি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে, নিশ্চিত করেছেন অনন্য মানুন। এরইমধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি। মঙ্গলবার (২১ মে) অনুমতি পাবেন বলেও আশা করছেন এই নির্মাতা। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু