আইপিএলে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪১ AM

আইপিএলে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:০০:০৮ AM

আইপিএলে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

ছবি: সংগৃহীত


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমজুড়ে তাণ্ডব চালানো ট্রাভিস হেড-অভিষেক শর্মা জুটি আজ ব্যাট হাতে ব্যর্থ। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিংয়ে আলো ছড়ান মিচেল স্টার্ক।

সানরাইজার্স হায়দরাবাদকে অল্প রানে গুটিয়ে দেয় কলকাতা। আর জবাব দিতে নেমে জ্বলে ওঠেন ভেঙ্কাটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ার।

দুই আইয়ারের ফিফটিতে কলকাতা কোয়ালিফাই করল ফাইনালে।আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কলকাতার জয় আট উইকেটে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে হায়দরাবাদ করে ১৫৯। এ রান ৩৮ বল হাতে রেখেই তাড়া করে ফেলে কলকাতা।

কলকাতার হয়ে ধুঁকতে থাকা মিচেল স্টার্ক নিজের দ্বিতীয় বলেই পান সাফল্য। ট্রাভিস হেডকে হারিয়ে শুরুটা হয় হায়দরাবাদের। বেশিক্ষণ টিকতে পারেননি অভিষেক শর্মাও। স্রেফ ৩ রান আসে তার ব্যাট থেকে। তবে তিনে নেমে লড়ে যান রাহুল ত্রিপাঠি। ক্লাসেনকে সঙ্গে নিয়ে দলকে ফেরান খেলায়।

একাদশ ওভারে ক্লাসেনকে ফিরিয়ে ৬২ রানের জুটি ভেঙে দেন বরুণ চক্রবর্তী। ২১ বলে ৩২ রান করে বিদায় নেন প্রোটিয়া ব্যাটার। তবে অপর প্রান্তে ২৯ বলে ফিফটি তুলে নেন ত্রিপাঠি। যদিও আর ৫ রান যোগ করেই বিদায় নিতে হয় থাকে। ৩৫ বলে তার ইনিংসটি সাজানো ছিল সাত চার ও এক ছক্কায়।  

ত্রিপাঠির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। তবে লড়েন কেবল প্যাট কামিন্স। ২৪ বলে ৩০ রানের ইনিংসে দলের সংগ্রহ তিনি দেড়শ পার করেন। কলকাতার হয়ে আজ দারুণ বোলিং করেন স্টার্ক। চার ওভারে ৩৪ রান দিয়ে নেন তিন উইকেট। দুটি উইকেট পান বরুণ। বাকি বোলাররা নেন একটি করে উইকেট।  

রান তাড়ায় নেমে শুরুটা ভালো করেন কলকাতার দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। চতুর্থ ওভারে তাদের ২০ বলে ৪৪ রানের জুটি ভেঙে দেন নাটারাজান। গুরবাজ বিদায় নেন ১৪ বলে ২৩ করে। বেশিক্ষণ টিকতে পারেননি নারিনও। তার ব্যাট থেকে আসে ২১ রান।  

এরপর তৃতীয় উইকেটে ৪৪ বলে ৯৭ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভেঙ্কাটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ার। দুজনেই পান ফিফটির দেখা। ২৮ বলে ফিফটি ছুঁয়ে ভেঙ্কাটেশ অপরাজিত থাকেন ৫১ রানে। আর ২৩ বলে ফিফটি ছুঁয়ে শ্রেয়াস অপরাজিত থাকেন ৫৮ রানে।

এই ম্যাচে হারলেও আসর থেকে বিদায় নিশ্চিত হয়নি হায়দারাবাদের। বুধবার এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা। সেখান থেকে জয়ী দল ফাইনালে মোকাবিলা করবে কলকাতাকে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির