দোয়ারাবাজারে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ PM

দোয়ারাবাজারে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ১২:২৩:৩৫ PM

দোয়ারাবাজারে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

ছবি: মামুন মুন্সি।


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে মাহদি  হোসেন (৫)  নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বাংলাবাজার  ইউনিয়নের পালকাপন গ্রামের নিজদের পুকুর থেকে  তার মৃতদেহ  উদ্ধার করা হয়। নিহত মাহদি হোসেন  উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মুজাহিদ মিয়ার ছেলে।

পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকাল আনুমানিক ৫টার দিকে নিজ বসতবাড়ীতে  খেলাধুলা করতে করতে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। নিহত মাহদি হোসেনের চাচা মোঃ হাসান মিয়া তার ভাতিজা মাহদিকে পুকুরের পানিতে ভাসছে দেখে পানি থেকে তুলে এবং  চিৎকার শুরু করে, অতঃপর মৃত মাহদি  হোসেনকে বাংলাবাজার পল্লী  চিকিৎসক শাহজাহান মিয়ার নিকট নিয়ে গেলে  পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে। অতঃপর শিশুর আপনজন বাংলাবাজার হইতে মৃত শিশু টিকে তার নিজ বাড়িতে নিয়ে আসে।

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর  বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’