টি-টোয়েন্টিতে হারের রেকর্ড সেঞ্চুরি বাংলাদেশের
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ AM

টি-টোয়েন্টিতে হারের রেকর্ড সেঞ্চুরি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৪:১৯:২১ AM

টি-টোয়েন্টিতে হারের রেকর্ড সেঞ্চুরি বাংলাদেশের


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি বাংলাদেশের। তবে প্রথম দেশ হিসেবে হারের সেঞ্চুরি পূরণ করল টাইগাররা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ তো বটেই দ্বিতীয় ম্যাচেও পেয়েছে হারের স্বাদ। যার ফলে লজ্জার রেকর্ডে সবার আগে নাম লেখাতে হলো।

এখন পর্যন্ত ১৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৬৪ ম্যাচে। চারটি ম্যাচে কোনো ফল ঘোষণা করা হয়নি। যুক্তরাষ্ট্র  সিরিজের আগে হারের তালিকায় অবশ্য দুই নম্বরে ছিল টাইগাররা। ৯৯ হার নিয়ে সবার উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবিয়ানদের আগেই বাংলাদেশ ছুঁয়ে ফেলল শততম হারের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের পর ৯৮ ম্যাচে হার নিয়ে তিনে আছে শ্রীলঙ্কা।  চারে জিম্বাবুয়ে (৯৫) ও পাঁচে নিউজিল্যান্ড (৯০)। কিউইরা অবশ্য জয় পেয়েছে ১০৯ ম্যাচে। সর্বোচ্চ জয়ের তালিকায় সবার উপরে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুদলই  জয় পেয়েছে ১৪০ ম্যাচে। ১০০ জয় নিয়ে তালিকার চারে আছে অস্ট্রেলিয়া।

এদিকে পাঁচ বছর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পা রাখা যুক্তরাষ্ট্র ২৭ ম্যাচ খেলে ১৭টিতেই জয় পেয়েছে, বিপরীতে হেরেছে ৯টি ম্যাচে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির