৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বার্টনের
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৬ AM

৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বার্টনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৬:৩০:২৯ AM

৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বার্টনের

ছবি: সংগৃহীত


যে বয়সে অধিকাংশ মানুষ নাতি-নাতনিদের নিয়ে অবসর সময় কাটানোর কথা ভাবেন, সেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন স্যালি বার্টন। জিব্রাল্টার নারী দলের হয়ে ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে নিজের অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। যা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড।

গত ২১ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এস্তোনিয়ার বিপক্ষে উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে জায়গা পান বার্টন। ৬৭ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য নিজেকে বৃদ্ধ মনে করেন না। বরং কেউ তাকে বৃদ্ধ বললেও সেটা নিয়ে আপত্তি করেন তিনি।

বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেকের বিশ্বরেকর্ড গড়ার পর বার্টন বলেছেন, 'আমার অভিধানে বৃদ্ধ বলে কোনো শব্দ নেই। এটা ঠিক, কখনও ভাবিনি ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাব। তবে আমার অভিষেক প্রমাণ করে দিল, থামার কোনো বয়স নেই।'

কবে অবসর নিতে চান ক্রিকেট থেকে? এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে বার্টন বলেছেন, 'অবসর কেন? এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরু করলাম। যত দিন পারব খেলে যাব।' এর আগে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড ছিল পর্তুগালের আকবর সৈয়দের। তিনি ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির