সুনামগঞ্জে নোলেজ শেয়ারিং বিষয়ক কর্মশালা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নোলেজ শেয়ারিং বিষয়ক কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৭:২৯:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নোলেজ শেয়ারিং বিষয়ক কর্মশালা

ছবি : নিজস্ব


প্রযুক্তির বিস্তারের সাথে সাথে গণমাধ্যম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।অন্যদিকে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। মূলধারার গণমধ্যমের বাইরেও ব্যক্তিপর্যায়ে অনেকেই এখন অনলাইনে নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে বহু মানুষের কাছে। কিন্তু দুর্যোগ বা জরুরি সংকটে সংবাদমাধ্যমের খবরের আগেই অনলাইনে ছড়িয়ে পড়ছে মিথ্যা তথ্য। বরাবরই দেখা গেছে, নির্বাচনের আগে এই প্রবণতাটা আরও বাড়ে। যা রূপ নিতে পারে সহিংসতায়।

এসব বিষয়ে সাংবাদিকদের জ্ঞান সম্প্রসারিত করতে আজ রোববার ( ৬ আগস্ট ) সুনামগঞ্জে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। সিসিডি বাংলাদেশ এর উদ্যোগে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে সুনামগঞ্জে কর্মরত ১০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশন সুনামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন এর উপস্থাপনায় নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এসময় ফ্যাক্ট চ্যাকিং ও সঠিক তথ্য নির্ভর সংবাদ উপস্থাপন বিষয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি লতিফুর রহমান রাজু,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।

কর্মশালায় অংশগ্রহন করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি মাসুম হেলাল,সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র,মাছরাঙ্গা টিভির এমরানুল হক চৌধুরী,বৈশাখি টিভির কর্ণ বাবু দাস,আরটিভির শহীদ নুর আহমদ,চ্যানেল এস এর ফুয়াদ মনি,সময় টিভির ভিডিও জার্নালিষ্ট এবাদুল হক রুজেল,রাইজিং বিডির মনোয়ার চৌধুরী,দৈনিক সুনামকণ্ঠ স্টাফ রিপোর্টার মোসাইদ আহমদ রাহাত। নলেজ শেয়ার সেশনে সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য সংগ্রহের কৌশল, সঠিক তথ্যের ব্যবহার, ফেক তথ্য বর্জণ, ফেক ভিডিও ও ছবির যাচাই-বাছাই পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী