চেজের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৫ AM

চেজের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৩:৪২:০০ AM

চেজের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের


এক ম্যাচ হাতে থাকতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচে রোস্টন চেজের অলরাউন্ড নৈপুণ্যে পেয়েছে ১৬ রানের জয়।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে  ৭ উইকেটে ২০৭ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। শুরুতে তেমন রান না উঠলেও মাঝের ওভারে আন্দ্রে ফ্লেচারের (২৯) সঙ্গে ৫৬ ও রোমারিও শেফার্ডকে (২৬) নিয়ে ৬৩ রানের জুটি গড়েন চেজ। ডানহাতি এই অলরাউন্ডার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রানে। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, পিটার ও আন্দিলে ফেলুকায়ো।

তাড়া করতে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ৫ ওভারে উদ্বোধনী জুটি থেকে আসে ৮১ রান। ১৭ বলে ৪১ রান করা কুইন্টন ডি কককে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন আকিল হোসেইন। পাওয়ার প্লের শেষ ওভারে আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে বোল্ড করেন চেজ।

এরপর ক্রমশই কমতে থাকে প্রোটিয়াদের রানের চাকা। গুদাকেশ মোতির স্পিনের কাছে নাকাল হয়ে ভেঙে পড়ে দলটির মিডল অর্ডার। তাই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি করতে পারেনি। ৪ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোতি। চেজ ও আকিল ছাড়াও একটি উইকেট নেন শেফার্ড।

একই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির