অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শাকিরা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ AM

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শাকিরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০১:৩৯:০৫ AM

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শাকিরা


আম্বানি পরিবার বিশ্বকে তাক লাগিয়ে আয়োজন করেছিলেন ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের অনুষ্ঠান। এবার তার দ্বিতীয় পর্ব হতে চলেছে। শুরু হয়ে গেছে তোড়জোড়। অতিথিরা উড়াল দিয়েছেন অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে চমক দেখাবেন বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরা।

চলতি বছরের মার্চ মাসে আম্বানিদের অনুষ্ঠানে সবাইকে অবাক করে যোগ দিয়েছিলেন মার্ক জুকারবার্গ থেকে বিল গেটস, পপ তারকা রিহানা, আল হাবিবিসহ একাধিক তারকা।

গত ১ মার্চ ছিল রিহানার কনসার্ট। তিনি ওই অনুষ্ঠান থেকে পেয়েছিলেন বিশাল বড় অংকের একটি পারিশ্রমিক। শোনা যায় আম্বানির কাছ থেকে ৫২ কোটি রুপি নিয়েছেন পপ শিল্পী রিহানা। এর আগে ২০১৮ সালে মেয়ে ইশা আম্বানির বিয়ের সংগীতের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বেয়ন্স পেয়েছিলেন প্রায় ৪৪ কোটি টাকা।

এ বার অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের পালা। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের এই পর্ব এবার নিজ দেশে নয়, হবে ইউরোপের মাটিতে। ইতালিকেই বেছে নিয়েছেন আম্বানিরা। এ বারও নাকি চমক থাকছে। তাদের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা। এ ছাড়া রয়েছেন ডুয়া লিপা ও এআর রহমান।

২৮ থেকে ৩০ মে পর্যন্ত চলবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। অনন্ত-রাধিকার এই আসরে প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইতালি ফিরবে। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ।

যেকোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এ ক্রুজ। সেখানেই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা। তার জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি।

গেল বছরের ১৯ জানুয়ারি মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং আরেক ধনকুবের বিনোদ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বাগদান হয়। ভারতের সবচেয়ে হাইপ্রোফাইল বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই। আগামি জুলাইয়ের ১২ তারিখ গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। বিয়েতেও আয়োজনের কোন কমতি রাখবেননা মুকেশ-নীতা আম্বানি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু