শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৫০টি ভূমিহীন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৫০টি ভূমিহীন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৫:৪৬:৩৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৫০টি ভূমিহীন

জৈন্তা র্বাতা ডেস্ক:


মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আরও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান এ তথ্য জানান।

সোমবার (৭ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ- সভাপতি আবু সঈদ, শফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, জহিরুল ইসলাম, এম এ কাশেম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ। 

আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনুর সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী, রুপজ আহমেদ।  উল্লেখ্য, আগামী ৯ আগস্ট  সারাদেশে একযোগে উপহারের ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান জানান, ৪র্থ পর্যায়ে আগামী ৯ আগস্ট দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাচ্ছে ৬০টি ভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

জৈন্তা র্বাতা/S/N



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী