বাফুফের দুর্নীতি কর্তাদের সরে যেতে বললেন সাবেকরা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৩ AM

বাফুফের দুর্নীতি কর্তাদের সরে যেতে বললেন সাবেকরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৯:১৪:৩১ AM

বাফুফের দুর্নীতি কর্তাদের সরে যেতে বললেন সাবেকরা

ছবি: সংগৃহীত


কাজী সালাউদ্দিনের ১৬ বছরের মেয়াদকালে বিভিন্ন সময়ে তার কর্মকান্ডের সমালোচনা করেছেন সাবেক ফুটবলাররা। প্রতি নির্বাচনের আগেই সাবেকদের একটা অংশ তার নেতৃত্বের অবসান চেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ফুটবলের ‘ক্রমাবনতি’ নিয়ে হতাশার পাশাপাশি এবার বাফুফেতে দুর্নীতির দায়ে ফিফার নিষেধাজ্ঞা, জরিমানার বিষয়টি বড় করে সামনে এনেছেন সাবেকরা। 

আজ জাতীয় প্রেস ক্লাবে ‘ঘোর অমানিশায় দেশের ফুটবল- দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তাদের অপসারণ চাই’- ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন একঝঁাক সাবেক তারকা ফুটবলার। তার মধ্যে আব্দুল গাফফার বলেছেন, ‘এখানে আমাদের সবার আসল পরিচয় আমরা ফুটবলার। ফেডারেশনের দুই শীর্ষ ব্যক্তিও সাবেক ফুটবলার। অথচ আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ফিফার জরিমানায় পড়ছে বা স্টাফরা নিষিদ্ধ হচ্ছে। 

যা অত্যন্ত লজ্জার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এর প্রতিবাদ স্বরুপ এখানে একত্রিত হয়েছি। তারা নৈতিকভাবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ফুটবলের স্বার্থে তাদের সরে যাওয়া উচিত, এটাই আমাদের দাবী।’ গাফফারের সেই দাবীর সঙ্গেই সুর মিলিয়েছেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, কাজী আনোয়ার, রুম্মান বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়া, বিপ্লব ভট্টচার্যরা। 

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈমকে নতুন করে তিন বছর নিষেধাজ্ঞার পাশাপাশি সিনিয়র সহ সভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে আর্থিক জরিমানা করেছে ফিফা। গাফফারের দাবী এই দায় কাজী সালাউদ্দিনকেও নিতে হবে, ‘ফেডারেশনের সভাপতি হিসেবে তঁাকেও এর দায় নিতে হবে। সেই দায়ে তার পদত্যাগ করা উচিত।’ আব্দুস সালাম মুর্শেদীর জরিমানাও যথেষ্ট নয় বলে মত শফিউল আরেফিনের, ‘ ‘প্রায় একই ঘটনায় দুইজনের একই শাস্তি হওয়ার কথা। 

সেখানে একজনকে শুধু জরিমানা করেছে। সাবেক তারকা মিডফিল্ডার আরমান মিয়া বলেছেন, ‘আরমান, ‘আমরা গত বেশ কয়েকবছর ধরেই বাফুফের অসঙ্গতি নিয়ে কথা বলছি। আমাদের কথা কেউ কর্ণপাত করেনি। এখন স্বয়ং ফিফাই বলছে বাফুফের অনিয়মের বিষয়গুলো। এটা আমাদের ফুটবল সমাজ ও দেশের জন্য খুবই লজ্জার।’ 

সাব্বিরের দৃষ্টিতে বর্তমান নেতৃত্ব পুরোপুরিই ব্যর্থ, ‘সাব্বির, ‘আমরা যখন খেলতাম তখন দেশের র‍্যাংকিং অনেক ভাল ছিল। সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ১৬ বছরে দেশের দেশের ফুটবলের তাদেক্রম অবনতি হচ্ছে। এখন ১৮৪ নম্বরে, একসময় দুশোর কাছাকাছি ছিল। ফলে ফুটবল দিনকে দিন নিচে নামছে তারা উন্নয়ন করতে ব্যর্থ। তাদের হাতে ফুটবল নিরাপদ নয়।’ 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির