শাকিব-তিশার নতুন পথ চলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ AM

শাকিব-তিশার নতুন পথ চলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৪:২৯:২৯ AM

শাকিব-তিশার নতুন পথ চলা


ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, চিত্রনায়ক শাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন।

ছুটির দিন শুক্রবার (৩১ মে) বেলা ১২টা ৪ মিনিটে তিশা শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিটি থেকে জানা যায়, শাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা।

এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী। 

পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, 

হারল্যানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের। আমি বিশ্বাস করি, ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারল্যানের অথেনটিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট। 

একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান, খুব শিগগিরই তাকে হারল্যানের বিভিন্ন স্টোর ও আউটে লেটে দেখা যাবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু