হেড কোচের দায়িত্ব নিয়ে ফিরছেন নাভেদ নেওয়াজ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৩ AM

হেড কোচের দায়িত্ব নিয়ে ফিরছেন নাভেদ নেওয়াজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৩:৫২:২৮ AM

হেড কোচের দায়িত্ব নিয়ে ফিরছেন নাভেদ নেওয়াজ


তার হাত ধরেই বাংলাদেশ পেয়েছিল ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য। এবার সেই নাভিদ নেওয়াজকেই ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তার কোচিংয়েই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন আকবর আলিরা।

মাঝে দুই বছরের বিরতি দিয়ে তাকে এবারও ফেরানো হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবেই। তবে এর সঙ্গে একটি বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে। বিসিবি গেম ডেভেলপমেন্টের অধীনে বয়সভিত্তিক দলগুলোতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

আগামী পহেলা জুলাই থেকে দুই বছরের জন্য তার সঙ্গে এই চুক্তি করছে বিসিবি। এর আগে মোট দু দফায় কাজ করেছেন তিনি। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার দু বছর পর বিশ্বকাপ জেতান। পরে আরও দু বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি।

এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হতে বাংলাদেশ ছেড়ে যান নাভিদ নেওয়াজ। এ বছরের মার্চের বাংলাদেশ সফর পর্যন্ত এই দায়িত্বেই ছিলেন তিনি। এখন আবার বিসিবির সঙ্গে কাজ করতে ফিরছেন বাংলাদেশে।  

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির