শান্তিগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ১২:৩৮:৫০ অপরাহ্ন

শান্তিগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ

ছবি: শান্তিগঞ্জ প্রতিনিধি


'সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্ম ও জীবন নিয়ে আলোচনা সভা, দুস্থ-অসহায়, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১  টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনিসুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। 

আলোচনা সভার পর দুস্থ-অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী