নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক পদচ্যুত
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৪ AM

নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক পদচ্যুত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ১০:৩২:৪৬ AM

নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক পদচ্যুত

ছবি: সংগৃহীত


অপ্রচলিত খেলা জুজুৎসু। সেই খেলা আকস্মিকভাবে আলোচনায় এসেছে জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের নারী নির্যাতনের অভিযোগ ঘটনায়। বিতর্কিত ও অভিযুক্ত নিউটনকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জুজুৎসু এসোসিয়েশনে অ্যাডহক কমিটি ছিল। অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো সময় পরিবর্তন বা বাতিল করার এখতিয়ার রাখে। সেই ক্ষমতাবলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের আদেশে জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে অব্যাহতি চিঠি ইস্যু করেন আজ।

নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক থেকে অব্যাহতির ঘটনা এটাই প্রথম নয়। টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের উপর খেলোয়াড় লাঞ্চিতের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করে।

জুজুৎসুর রফিকুল ইসলাম নিউটনের উপর অভিযোগ আরো অনেক গুরুতর। নারী খেলোয়াড়কে গর্ভপাত করানো, মারধর, ধর্ষণসহ অনেক স্পর্শকাতর অভিযোগ এনে ভুক্তিভোগী খেলোয়াড়রা জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিল। ১৮ মে অভিযুক্ত সাধারণ সম্পাদক নিউটনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় ক্রীড়া পরিষদও নারী খেলোয়াড়ের অভিযোগ নিয়ে তদন্ত করছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির