কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটবল টুর্নামেন্ট
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২০ AM

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৪:২৬:২২ AM

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটবল টুর্নামেন্ট


বাংলাদেশ নয় এবারও নেপালে হবে নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (৩ জুন) সাফের কম্পিটিশন কমিটির সভায় এর নিষ্পত্তি হয়েছে।  কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭-৩০ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।  যদিও এবার বাফুফে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। স্টেডিয়াম সংকটে শেষ পর্যন্ত পারেনি।

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালে, ২০২২ সালে। ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভেন্যু নির্ধারণ সম্পর্কে বলেন, এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে। বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে। ভুটানে প্রতি দিন সব দেশ থেকে ফ্লাইট নেই এই জটিলতায় সাফ বড় টুর্নামেন্ট সেখানে দিতে সাহস পায়নি।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র ফরম্যাটও আজকের সভায় অনুমোদন হয়েছে। ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেস শেষে নারী সাফের পাশাপাশি আরো দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির