আইসিসির বর্ষসেরার বিরাট কোহলি
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৯ PM

আইসিসির বর্ষসেরার বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১২:০০:৪৮ PM

আইসিসির বর্ষসেরার বিরাট কোহলি

ছবি: সংগৃহীত


২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে ট্রফি ও ক্যাপ তুলে দিয়েছে আইসিসি।


কোহলি বর্ষসেরা নির্বাচিত হন এ বছরের জানুয়ারিতে। তবে এতদিন পুরস্কার হাতে পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। সেখানেই তার হাতে বর্ষসেরার পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ক্যাপ তুলে দেওয়া হয়েছে। তাকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে আইসিসি।
গত বছর মাঠে দুর্দান্ত সময় কেটেছে কোহলির। ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২.৪৭ গড় এবং ৯৯.১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন। শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ১১ ইনিংসে ৭৬৫ রান করে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসেই যা সর্বোচ্চ রানের রেকর্ড।
বিশ্বকাপে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে শতকের বিশ্বরেকর্ড ভেঙে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। এছাড়া এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের এশিয়া কাপ জয়েই তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। এরপর ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিতবাহিনী। গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির