এবার টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে দুর্ধর্ষ চুরি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ PM

এবার টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে দুর্ধর্ষ চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৯:৩৩:৩১ AM

এবার টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে দুর্ধর্ষ চুরি

ছবি: সংগৃহীত


টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী 'মনপুড়া হেভেন অন ওয়াটার' হাউস বোটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে ট্যাকেরঘাট (নিলাদ্রীলেক) এর সামনে শহীদ স্মৃতিসৌধের প্রাঙ্গনে পর্যটকবাহী নৌঘাটে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার চুরির ঘটনা ঘটে।

টাঙ্গুয়া হাওরে বেড়াতে আসা পর্যটক শাকির এহসান উল্লাহ এবিষয়ে সোমবার (৭ আগষ্ট) দুপুরে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পর্যটক শাকির এহসান কিশোরগঞ্জ জেলার চর শোলাকিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।


জানা যায়, রবিবার (৬ আগষ্ট) দুপুরে পর্যটক শাকির এহসান উল্লাহ তার পরিবারসহ মোট ১৫ জন তাহিরপুর থানাঘাট থেকে ‘মনপুড়া হেভেন অন ওয়াটার’ নামক একটি পর্যটকবাহী হাউস বোট ভাড়া করেন। পর্যটকবাহী হাউস বোটের মাঝিরা তাদের নিয়ে প্রথমে টাঙ্গুয়া হাওরের ওয়াস টাওয়ারে যান। ওয়াস টাওয়ার থেকে সন্ধারদিকে ট্যাকেরঘাট (নিলাদ্রী লেক) এর পাড়ে অবস্থান করেন। পরে পর্যটক শাকির এহসানসহ তার সঙ্গীয়রা নিলাদ্রীলেক সহ বিভিন্ন স্পট ঘুরে এসে রাতের খাবার খেয়ে প্রায় ২ টারদিকে পর্যটকবাহী হাউস বোটের ৫টি কেবিনে ১৫ জন ঘুমিয়ে পড়েন। ভোর ৫ টার দিকে হঠাৎ ঘুম ভাঙ্গলে চেয়ে দেখেন একটি কেবিনে থাকা ২টি এন্ডোয়েট ফোন, ২টি কাপড়ের বড় ব্যাগ, ২টি ভেনিটি ব্যাগ, প্রয়োজনীয় কাপড়, ডায়মন্ড, গোল্ডের নাকের ফুল, কানের ফুলসহ বিভিন্ন মালামাল হাউস বোটের বাথরুমের জানালা খোলে নিয়ে যায় চুরেরা। পরে তাহিরপুর থানায় বিষয়টি অবগত করেন পর্যটক শাকির এহসান উল্লাহ।

পর্যটক শাকির এহসান উল্লাহ বলেন, টাঙ্গুয়া হাওরে পরিবারসহ মোট ১৫ জন ঘুরতে এসেছিলাম। কিন্তু আনন্দ নিরানন্দ হয়ে গেলো। চুরেরা পর্যটকবাহী হাউস বোটের বাথরুমের জানালা খোলে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পর্যটকবাহী নৌকায় চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’