ব্যালন ডি’অর যার হাতে দেখছেন নেইমার
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৯ PM

ব্যালন ডি’অর যার হাতে দেখছেন নেইমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৯:৫২:০৯ AM

ব্যালন ডি’অর যার হাতে দেখছেন নেইমার

ছবি: সংগৃহীত


রিয়াল মাদ্রিদের হয়ে এবারের মৌসুমে দুর্দান্ত ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ধারাবাহিক পারফর্ম করায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এবারের ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে দেখছেন অনেকেই। এবার নেইমারও ভিনিসিয়ুসের হাতে মর্যাদার এই পুরস্কার দেখছেন।

চলতি বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জিতেছে রিয়াল। যেখানে একটি গোল করে বড় অবদান রেখেছেন ভিনিসিয়ুস। সব মিলিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ৬ গোল করেছেন তিনি। আর লা লিগায় করেছেন ১৩ গোল।

সাও পাওলোয় নিজের প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’-এর একটি চ্যারিটি অনুষ্ঠানে সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম ব্যান্ড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের প্রাপ্য।

নেইমার বলেন, 'ভিনির ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ব্যালন ডি’অর আজ তার। (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) ম্যাচের আগে ও পরে (তাকে) বার্তা পাঠিয়েছিলাম। সে এমন একটি ছেলে, যাকে আমি খুব পছন্দ করি, ফুটবল আমাকে একজন দারুণ বন্ধু দিয়েছে। সে অবশ্যই ব্যালন দ’রের মুকুট পরবে।'

২০০৭ সালে এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখে ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা। এরপর দেড় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আর কোনো ব্রাজিলিয়ান মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে পারেনি।

এম সি



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির