হাসারাঙ্গাকে পেছনে ফেলে ফের সিংহাসন সাকিবের
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৮ PM

হাসারাঙ্গাকে পেছনে ফেলে ফের সিংহাসন সাকিবের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:০৬:০৪ AM

হাসারাঙ্গাকে পেছনে ফেলে ফের সিংহাসন সাকিবের

ছবি: সংগৃহীত


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামার আগেই বড় সুসংবাদই পেলেন সাকিব আল হাসান। গত সপ্তাহে এই ফরম্যাটের অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে তাকে সরিয়ে শীর্ষে গিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। খুব বেশি সময় সিংহাসন ধরে রাখতে পারলেন না তিনি। ফের এক নম্বর স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার।

বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত যে কয়েকটি ম্যাচ হয়েছে, তার ভিত্তিতে বুধবার র‍্যাংকিং আপডেট করেছে আইসিসি। 

মাত্র এক ম্যাচের মলিন পারফরম্যান্সেই জায়গা হারিয়েছেন হাসারাঙ্গা। ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে-বলে সেরা ছন্দে ছিলেন না তিনি। শূন্য রানে আউট হন তিনি। মাত্র ৭৭ রান অলআউট হওয়ার পর দলের ৬ উইকেটে হারের পথে এই ডানহাতি লেগ স্পিনার ২ উইকেট নেন ২২ রানে। 

২২২ রেটিং পয়েন্ট নিয়ে তাতে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর ২২৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। বাংলাদেশ এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষেই। তাতে সরাসরি দেখে মিলবে র‍্যাংকিংয়ের প্রথম দুই স্থানে থাকা এই অলরাউন্ডারের লড়াই।

২১২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডদারদের র‍্যাংকিংয়ে তিনে আছেন আফগান তারকা মোহাম্মাদ নবী। চারে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২১০ রেটিং পয়েন্ট)। আর পঁাচে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, তার পয়েন্ট ২০৪।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির