লেবাননে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাতকের সিরাজুল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

লেবাননে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাতকের সিরাজুল

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ১১:৫৯:১৯ পূর্বাহ্ন

লেবাননে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাতকের সিরাজুল

ছবি: ছাতক প্রতিনিধি


লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রেমিট্যান্স যোদ্ধা সিরাজুল ইসলাম। তিনি ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতিচর গ্রামের ওয়াহিদ আলীর ছেলে। 

লেবাননে সোমবার মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সিরাজুল ইসলামকে  মৃত ঘোষণা করেন। 

অন্যান্য প্রবাসীদের মাধ্যমে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এমন সংবাদটি গ্রামের বাড়িতে পৌছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। স্বজনরা কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন।

সোমবার লেবাননে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে এ সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্বজনরা।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী