জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ০৪:১৯:০১ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে

ছবি: সংগ্রহীত


আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার (৯ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।

আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। সেই হিসেবে নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইনে দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। আমরা নির্বাচন ব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপস তৈরি করছি। এটি সংসদ নির্বাচনে আগেই চালু করতে চাই। আশা করি, এটি আগামী নভেম্বরের চালু করা হবে।

আনিছুর রহমান বলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে আর ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আমরা আর ডাকবো না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক। তফসিল নিয়ে এখনো কোনো কমিশন বৈঠক হয়নি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে হবে। এক্ষেত্রে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে বলে তার অনুমান।

এস.ডি



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন