লাখাইয়ে সাংবাদিক আশীষ দাশগুপ্তের রোগমুক্তি কামনা ও বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

লাখাইয়ে সাংবাদিক আশীষ দাশগুপ্তের রোগমুক্তি কামনা ও বিদেশ গমন উপলক্ষে সংবর্ধনা

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৮:২৮:০৯ পূর্বাহ্ন

লাখাইয়ে সাংবাদিক আশীষ দাশগুপ্তের রোগমুক্তি কামনা ও বিদেশ গমন উপলক্ষে  সংবর্ধনা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি ও ব্যবসায়ী  আশীষ দাশগুপ্ত এর আরোগ্য কামনা ও চিকিৎসার্থে বিদেশ গমন উপলক্ষে  সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ জুন) সকাল ১০ ঘটিকায়  লাখাই প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান লাখাই প্রেসক্লাব এর বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর সভাপতি আশিক আহমেদ রাজিব,সংবর্ধিত ব্যক্তিত্ব আশীষ দাশগুপ্ত । 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা তোফাজ্জল হক ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সজল কান্তি দাস। 

স্বাগত বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাব এর  সহসভাপতি আব্দুল মতিন, মহি উদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, মুফতি আসাদুজ্জামান, মো. হারিছ মিয়া,মো. ভেলু মিয়া প্রমুখ। 

সভায় বক্তাগন বলেন ব্যবসায়ী পল্লী চিকিৎসক  ও  প্রবীন  সাংবাদিক আশীষ দাশগুপ্ত একজন নিবেদিত প্রান গণমাধ্যম কর্মী হিসাবে দীর্ঘদিন যাবত লাখাই প্রেসক্লাব এর বিভবিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে কাজ করে আসছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি  সিঙ্গাপুরে  যাচ্ছেন। আমার তাঁর আশু রোগমুক্তি কামনা করছি। মহান স্রষ্টা  যেন তাকে সুস্থতা দান করেন। 

পরে লাখাই প্রেসক্লাব এর পক্ষ থেকে  আশীষ দাশগুপ্ত কে দেওয়া সম্মাননা  স্মারক ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা