সিলেটের শিল্পপতি ও 'দানবীর' হিসেবে পরিচিত রাগীব আলী নিজের মৃত্যুর খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’
যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
জৈন্তাবার্তা/আরআর




