দোয়ারাবাজার পুকুরের পেটে সড়ক, জনদুর্ভোগ চরমে
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৫ PM

দোয়ারাবাজার পুকুরের পেটে সড়ক, জনদুর্ভোগ চরমে

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০১:৩০:৪১ AM

দোয়ারাবাজার পুকুরের পেটে সড়ক, জনদুর্ভোগ চরমে

ছবি: দোয়ারাবাজার প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও মুতিরপয়েন্ট থেকে লামাসানিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এবং উল্টো দিকে দলেরগাও মুতিরপয়েন্ট থেকে বাতলারটেগ হয়ে পর্মেশরীফপুর  গ্রামের পশ্চিমপাড়া পর্যন্ত চলাচলের প্রায় এক কিলোমিটার প্রধান সড়ককে ব্যবহার করা হচ্ছে পুকুরের পাড় হিসেবে। এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীরা আসা-যাওয়া করছে। শুরুর দিকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারলেও এখন মোটরসাইকেল চালাতেই হিমশিম খেতে হচ্ছে। মেরামত না হওয়ায় পুরো সড়কটির অনেকাংশ এখন পুকুরে বিলীন হওয়ার পথে।

সরেজমিন দেখা গেছে, সদর ইউনিয়নের দলেরগাও মুতিরপয়েন্ট  থেকে লামাসানিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়ক দিয়ে মানিকপুর, বাস্তবেরগাও, সানিয়া, নালিয়াবাজার ও উল্টো দিকে মুতির পয়েন্ট থেকে পর্মেশরিফপুর পশ্চিম পাড়া পর্যন্ত সড়ক দিয়ে বীরসিং, রাখালকান্দি, বাতলারটেগ, দলেরগাঁওসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা যাতায়াতের প্রধান সড়ক এটি।

সিবিআরএমপির ব্লকের সড়কজুড়ে ভাঙন, খানাখন্দ। সড়ক ব্যবহার করা হচ্ছে পুকুরপাড় হিসেবে। মাটি দিয়ে পুকুরপাড় ভরাট না করে উল্টো পুকুরমালিকেরা সড়কের অনেক জায়গায় দায়সারাভাবে পুকুরের ভেতর জাল দিয়ে ঘেরাও করে রেখেছেন। সড়কের ব্লক ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে আছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, সড়কের আশপাশের পুকুরমালিকেরা পুকুরপাড় সময়মতো মাটি দিয়ে ভরাট করেন না। উল্টো তারা সড়ককেই পুকুরপাড় হিসেবে ব্যবহার করছেন। ফলে ভাঙতে ভাঙতে সড়কের দুপাশের অংশ পুকুরে অনেকটা বিলীন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে পুরো রাস্তাই পুকুরের পেটে চলে যাবে।

দোয়ারাবাজার সদর  ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ বলেন বলেন, সড়কটি দ্রুত মেরামত করা হবে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ মোর্শেদ মিশু বলেন ‘এ বিষয়ে স্থানীয় পুকুরের মালিক ও মাছচাষিদের সঙ্গে আলাপ করে মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়েছে, যদি তারা না মানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এস.ডি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’