শান্তিগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

শান্তিগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০১:৪২:৪১ AM

শান্তিগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: প্রতীকী


শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজর উদ্দিন (৫৫)। ঘটনাটি বৃহস্পতিবার( ১০) আগস্ট ভোরবেলায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

নিহতের স্ত্রী হেলেনা বেগমের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি ভোর ৪ টার দিকে আমার স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় জান অনেকক্ষণ পর তিনি ঘরে না আসায় আমি বাহির হয়ে আমগাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উনাকে দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।

নিহতের ভাই নুর উদ্দিন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবৎ ওমান থাকেন বিয়ের পর থেকেই উনার স্ত্রীর সাথে ঝগড়াবিবাদ লেগেই  থাকত। এ কারণে তিনি আমাদেরকে ছেড়ে উনার স্ত্রীকে নিয়ে অন্যত্র বাড়ী বানিয়ে বসবাস করেন। গত কয়েকদিন হয় তিনি দেশে এসেছেন। গতকাল বুধবার একটি জমি রেজিষ্টারী করে দেওয়ার জন্য সারাদিন শান্তিগঞ্জে ছিলেন, বিকাল ৪ টায় বাড়িতে যান পাসপোর্ট আনার জন্য। গিয়ে আর ফিরে আসেননি।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের মৃত্যু নিয়ে আমার সন্দেহ আছে এই ছোট্ট একটি গাছের সাথে ফাঁস লেগে আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না। পারিবারিক কলহের জের ধরেই আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের বোন হোসনারা বেগম বলেন, মরার দিন রাতে আমার ভাই আমাকে ফোন করে বলেছেন আমি বড় যন্ত্রনার মাঝে আছি গো বইন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছের সাথে গলায় গামছা পেছানো ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদনের পাওয়ার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

এস.ডি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’