অধিনায়ক কে হবেন এটা বোর্ডের বিষয় :লিটন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩০ AM

তামিম ইকবালের অবর্তমানে অধিনায়ক ছিলেন তিনি

অধিনায়ক কে হবেন এটা বোর্ডের বিষয় :লিটন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০৫:২৬:১৭ AM

অধিনায়ক কে হবেন এটা বোর্ডের বিষয় :লিটন

ছবি: সংগ্রহীত


কে হচ্ছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক, এমন প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। সাকিব আল হাসান, লিটন কুমার দাস নাকি মেহেদী হাসান মিরাজ! এদের মধ্যে কে আসছেন দলের গুরু দায়িত্বে? এই প্রশ্নের আজ সরাসরি মুখোমুখি হলেন লিটন দাস। ঢাকার সোনারগাঁও হোটেলে একটি ফিন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

কে হচ্ছেন ওয়ানডে অধিনায়ক এমন প্রশ্নের জবাবে লিটন বলেন ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা ২-১ দিনের ভেতরেই হয়তো খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন।’

লিটন আরও বলেন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দল গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও তামিম ইকবালের অবর্তমানে তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

লিটন গতকালই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন। টুর্নামেন্টের ফাইনালিস্ট সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে লিটন ১৫২ রান করেছেন, গড় মাত্র ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬। লিটনকে অবশ্য নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই মনে হলো, ‘গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেক দিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।’

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে