বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ PM

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৯:২০:০৬ AM

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

ছবি : নিজস্ব


ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সিলেট জেলার সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে 'বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১১ জুন ) সিলেট নগরীর শেখঘাটস্থ 'সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াসমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইড বাংলাদেশ সিলেট শাখার সাধারণ সম্পাদক আলী আশরাফ চৌধুরী খালেদ, ইউনিসেফের সিপিসিএম পলাশী মজুমদার, সিপিসিএম শফিকুল ইসলাম, প্রতিযোগিতার তত্বাবধানে ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রতিযোগিতায় শিশুরা আনন্দ মুখর পরিবেশে অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি উপভোগ করে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি