ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ। শুক্রবার দিবাগত রাতে মাঠে গড়াবে এই মহাযজ্ঞ। লড়বে ইউরোপের ২৪টি দেশ।
এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল জার্মানি ও স্পেন। দুই দলই তিনবার করে ঘরে তুলেছে এই মহাদেশীয় ট্রফি। এরপর দুইবার করে চ্যাম্পিয়ন তকমা অর্জন করেছে ইতালি ও ফ্রান্স। সাতটি দেশ একবার করে ইউরোপ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।
শুরু হতে যাওয়া এই আসরে ফেভারিটের তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড ও ইতালি। অপরদিকে চমক দেখাতে পারে তুরস্ক, হাঙ্গেরি, অস্ট্রিয়া ও ইউক্রেন।
থাকছে যত পুরস্কার: ম্যান অব দ্য টুর্নামেন্ট, টপ স্কোরার, ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, টিম অব দ্য টুর্নামেন্ট ও ম্যাচ অব দ্য ম্যাচ।
এবারের আসরে দলগুলোর আয় যেমন হবে: অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ৯.২৫ মিলিয়ন ইউরো। প্রতি ম্যাচ জয়ে ১ মিলিয়ন ইউরোর পাবে। আর ড্র করলে মিলবে ৫ লাখ ইউরো। সেকেন্ড রাউন্ড বা শেষ ষোলো নিশ্চিত করলে আরও ১.৫ মিলিয়ন ইউরো পাবে। কোয়ার্টারে গেলে ২.৫ মিলিয়ন, সেমিতে পেঁৗছালে ৪ মিলিয়ন, ফাইনালে গেলে বা রানার্সআপ হলে ৫ মিলিয়ন এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে সেই দল পাবে ৮ মিলিয়ন ইউরো পুরস্কার পাবে।
এস এইচ টি/




