আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফলের লক্ষ্যে সবুজ দলের প্রস্তুতি সভা
২৮ জুন অনুষ্ঠিতব্য আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (সিলেট বিভাগ) সফলের লক্ষ্যে বুধবার বাদ মাগরিব তাতীপাড়াস্থ সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সবুজ দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে কীভাবে সবুজ দলকে বিজয়ী করা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ।
এস এইচ টি/




