পাকিস্তানের বিদায়ে খারাপ লাগছে তামিমের
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ PM

পাকিস্তানের বিদায়ে খারাপ লাগছে তামিমের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৩:৪১:৪০ AM

পাকিস্তানের বিদায়ে খারাপ লাগছে তামিমের


টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ১টা ম্যাচ এখনও বাকি। এক ম্যাচ হাতে থাকা সত্ত্বেও সুপার এইটের দৌড় থেকে বাদ পড়েছে তারা। অথচ ‘এ’ গ্রুপে শক্তির বিচারে ভারত ও পাকিস্তানই বড় দুই দল। ফলে বাবর আজমদের বিদায়ে অনেকেই কষ্ট পেয়েছেন। অনেকের মধ্যে তামিমের ইকবাল একজন।

এক্সে এক স্ট্যাটাসে তামিম লিখেছেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় দুঃখ লাগছে। আশা করি পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে, শাহিন আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে।’

পাকিস্তানের বাদ পড়াটা অপ্রত্যাশিতই। গত আসরেও ফাইনালে খেলেছে তারা। অথচ এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার কাল হয়ে দাঁড়াল তাদের জন্য, ভারতের বিপক্ষে হেরে তার ষোলকলা পূর্ণ হয়। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের মধ্যে কেবল কানাডার বিপক্ষে জিততে পেরেছে বাবর আজম বাহিনী।

‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে ভারত ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান এখন আছে টেবিলের চতুর্থ স্থানে। ৩ ম্যাচে ২ পয়েন্ট তাদের। শেষ ম্যাচে রোববার (১৬ জুন) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

বড় দলগুলোর মধ্যে শুধু পাকিস্তান নয়, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাও বাদ পড়েছে সুপার এইটের দৌড় থেকে। ‘সি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডকে টেক্কা দিয়ে সুপার এইটের টিকিট কেটেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা বাদ পড়েছে ‘ডি’ গ্রুপ থেকে, এখান থেকে দক্ষিণ আফ্রিকা সুপার এইটে উঠেছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে যে কোনো একদল পরের রাউন্ডে যাবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি