ছাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ছাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ০৬:১৬:১৮ পূর্বাহ্ন

ছাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি: ছাতক প্রতিনিধি


ছাতকের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে জাউয়া ইউনিয়ের কাইতকোনা, লক্ষমসোম, জাউয়া কোনাপাড়া গ্রামে জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্'র দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু সাঈদ'র  তদারকিতে ছাতক উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

ছাতক দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রঞ্জন চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বাঁশের লাঠি ১৯২টি, লোহার ফিকল/পাইপ ৩২টি, ঢাল ০৫টি, হিলমেট ০৬টি, রামদা ০৩টি, বাঁশের টেটা ২৩টি, লোহার সুরকি ১৬৫টি, লোহার কাতরা ৩২টি, লোহার বল্লম ৩৮টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। 

অভিযানে ছাতক থানা (তদন্ত) আরিফুল আলম, এসআই এস এম মাইনুল ইসলাম, এসআই মোখলেছুর রহমান, এসআই জাহাঙ্গীর আলম, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই গোলম সারোয়ার, এসআই কামাল উদ্দিন, এএসআই সোলাইমান, এএসআই রিপন বাবু সহ অন্যান্য অফিসার ও ফোর্সসহ পরিচালনায় উপস্থিত ছিলেন। 

ছাতক দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রঞ্জন চন্দ্র মল্লিক জানান, ছাতক থানা এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধসহ অপরাধ দমনের উদ্দেশ্যে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী