আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৩ ১০:১৭:০৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কেউ কাউকে মাঠে যেমন ছাড় দিতে নারাজ, ঠিক তেমনি দর্শকরাও প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি দিতে ভুল করেন না। এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে।

টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেনন্টিনা। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিলেন সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিচ সকার দল। ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জালে ১০ বার বল জড়ায় ব্রাজিল। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা।১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়। তবে আর্জেন্টিনার চার ম্যাচে জয় কেবল একটিতে।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ইতোমধ্যে শেষচার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া।  শনিবার ভোরে প্রথম সেমিতে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাজিল-চিলি।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী