পান্তকে সাজঘরের পথ দেখালেন রিশাদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৬ PM

পান্তকে সাজঘরের পথ দেখালেন রিশাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৪ ১০:২৮:৪০ AM

পান্তকে সাজঘরের পথ দেখালেন রিশাদ

ছবি: সংগৃহীত


১২তম ওভারে রিশাদ হোসেনের দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে চার হাঁকিয়েছেন রিশাভ পান্ত। তবে পরের বলে তাকে খুঁজতে হলো প্যাভিলিয়নের পথ। রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ২৪ বলে ৩৬ রান করে ফেরত যেতে হলো পান্তকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ১১৪ রান। শিবম দুবে ৬ আর হার্দিক পান্ডিয়া ৩ রানে অপরাজিত আছেন।

এর আগে অ্যান্টিগার স্যার ভিড রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই চার-ছক্কাকে হাঁকাতে শুরু করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তার সঙ্গে দ্রুত গতিতে রান তোলায় ছিলেন কোহলিও। মারকুটে শুরু করা রোহিতকে বেশিক্ষণ যেতে দেননি সাকিব আল হাসান। চতুর্থ ওভারে ভারতীয় অধিনায়ককে জাকির আলির হাতের ক্যাচ বানান সাকিব। ১১ বলে ২৩ রান করে ফেরত যান রোহিত

চলতি বিশ্বকাপে অফফর্মে থাকা কোহলি আজ বাংলাদেশের বিপক্ষে যেন জ্বলে উঠেছিলেন। মারকুটে খেলে ২৮ বলে ৩৭ রান তুলে ফেলেন তিনি। তবে এখানেই তাকে সীমাবন্ধ করে দেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব।

নবম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি হাঁকাতে যান কোহলি। তবে বল ব্যাটে স্পর্শ না করে স্টাম্প ভেঙে দেয়। ওই ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদবকে ফেরান তানজিম সাকিব। ডানহাতি এই ব্যাটারকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তিনি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ