এএইচএফ কাপ হকি: হেসেখেলেই ফাইনালে বাংলাদেশের যুবারা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ PM

এএইচএফ কাপ হকি: হেসেখেলেই ফাইনালে বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:৪৫:৩৮ AM

এএইচএফ কাপ হকি: হেসেখেলেই ফাইনালে বাংলাদেশের যুবারা

ছবি: সংগৃহীত


সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) ছেলেদের বিভাগে সহজেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে শনিবার বাংলাদেশের সামনে দঁাড়াতেই পারেনি চায়নিজ তাইপে, হেরেছে ৫-১ গোলে। আজই থাইল্যান্ড-চীন দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। জুনিয়র এএইচএফ কাপের আগের আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তাই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। 

সেমিফাইনালে চায়নিজ তাইপের বিপক্ষে আগে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল করেন চ্যাং। সেই গোল শোধ করেন জয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বাংলাদেশ আরও চারটি গোল করে হেসেখেলেই জিতেছে। দুটি করে গোল এসেছে আমিরুল ও আবদুল্লাহর স্টিক থেকে। 

১৬ ও ২৩ মিনিটে আমিরুল এবং আবদুল্লাহর গোলে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর প্রথম মিনিটেই আমিরুল নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন। ম্যাচের শেষ দিকে আবদুল্লাহর গোলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের ৫ গোলের ৩টি ফিল্ড গোল, বাকি ২টি পেনাল্টি কর্নারে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের রাকিবুল হাসান। 

স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে ও তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারায়। চতুর্থ ও শেষ গ্রুপ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে আসে ৭-০ গোলের জয়। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে ওঠে লাল-সবুজের দল। 

টুর্নামেন্টে ছেলেদের বিভাগে ১১ দলের ৫টি খেলবে আগামী অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে। বাংলাদেশ গ্রুপে টানা তৃতীয় ম্যাচ জিতেই সেই টিকিট নিশ্চিত করেছে। মেয়েরাও পেয়েছেন অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির ছাড়পত্র। প্রমথমবারের মতো মেয়েরা খেলবেন এশিয়ার শীর্ষ পর্যায়ে। সেটি চূড়ান্ত হয়েছে শনিবারই সকালে। মেয়েদের বিভাগে সাত দলের লিগভিত্তিক খেলায় শনিবার পঞ্চম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে ১২ পয়েন্ট পেয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ