রাওয়ালপিন্ডি ও মুলতানে টেস্ট খেলবে বাংলাদেশ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ PM

রাওয়ালপিন্ডি ও মুলতানে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:৪৮:৩৭ AM

রাওয়ালপিন্ডি ও মুলতানে টেস্ট খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও এখনো সূচি চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দুটি রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে বলে জানা গেছে। 

পাকিস্তানের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ভেন্যু ও সূচি সংক্রান্ত আলোচনা হচ্ছে। তবে এখন অবধি যে খবর তাতে মুলতান ও রাওয়ালপিন্ডিকে পছন্দের তালিকায় রেখেছে বিসিবি ও পিসিবি। এর কারণ আছে অবশ্য। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। 

এজন্য কয়েকটি ভেন্যুতে মেরামতের কাজ চলছে। তার মধ্যে রয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম। এজন্য এই দুই স্টেডিয়ামে টেস্ট আয়োজন করা সম্ভব নয়। টেস্ট ক্রিকেটে এখনো পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১৩টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে মাত্র একটি ম্যাচে, হেরেছে বাকি ১২টিতে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ