যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ, বাদ পড়তে পারে ভারতও
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ PM

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ, বাদ পড়তে পারে ভারতও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ১১:০৪:৩৩ AM

যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ, বাদ পড়তে পারে ভারতও

ছবি: সংগৃহীত


সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমির দৌড় থেকে এক প্রকার ছিটকেই গেছে বাংলাদেশ। তবে কাগজে কলমে-এখনও বেঁচে আছে টাইগারদের স্বপ্ন। ঠিক উল্টো চিত্র ভারতের ক্ষেত্রে। তারা দুই জয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে। তবে সেখান থেকেও পা হড়কাতে পারে তারা। আর বাকি দুই দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তানও সেমির লড়াইয়ে ভালোভাবেই আছে। অর্থাৎ এই গ্রুপ থেকে এখনও চার দলের জন্যই সেমিতে যাওয়ার সুযোগ আছে।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জেতে, তাহলে তিন দলের পয়েন্ট সমান ৪ করে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবেই বাদ পড়বে। বাকি দুই দলের মধ্যে ভারত নেট রান রেটে এগিয়ে থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।

এখন ভারতের নেট রানরেট ‍+২.৪২৫। তাদের পেছনে ফেলে সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে নিজেদের শেষ ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। ভারতের নেট রানরেট ছাড়িয়ে যেতে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হবে অন্তত ৪১ রানে। আর আফগানিস্তানের তখন সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে ৮৩ রানে।

অর্থাৎ অস্ট্রেলিয়া ভারতকে ৪১ রানে হারালে আর অফগানিস্তান বাংলাদেশকে ৮৩ রানে হারালে তারা দুই দল সেমিতে যাবে। বাদ পড়বে বাংলাদেশ ও ভারত। আর যদি ভারত ও বাংলাদেশ তাদের নিজ নিজ খেলায় জিতে যায় তাহলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে ভারত। অন্য তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন নেট রানরেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানের যেকোনো একটি।

বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে ৩১ রানে। পাশাপাশি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৫৫ রানে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ