মেসির ভক্তদের দুঃ সং বা দ দিলেন আর্জেন্টাইন কোচ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৪ PM

মেসির ভক্তদের দুঃ সং বা দ দিলেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৩:৫৫:১১ AM

মেসির ভক্তদের দুঃ সং বা দ দিলেন আর্জেন্টাইন কোচ

ফাইল ছবি


কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এবার লিওনেল মেসির ভক্তদের দুঃসংবাদ দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবেন না মেসি।

মূলত চিলির বিপক্ষে খানিকটা ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না স্ক্যালোনি। তরুণদের পরখ করে দেখতে চান। তাই শুধু মেসিই না, শুরুর একাদশে আরও বেশ কটি পরিবর্তনে আভাস দিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এই কোচ।

এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে নিতম্বের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন লিও। চিলির বিপক্ষেও এর রেশ কাটেনি। তাই মেসিকে বিশ্রামে রাখবেন কোচ।

এদিকে কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘প্রথম ম্যাচ চলাকালীন নিতম্বের মাংসপেশি শক্ত অনুভব হচ্ছিল। মাংসপেশি ছিঁড়ে যাওয়া বা থেঁতলে যাবার মতো কিছু মনে হয়নি। তবে খেলতে একটু অসুবিধা মনে হচ্ছিল। কোনো সমস্যা ছাড়া ম্যাচ শেষ করতে পারায় বড় কিছু নয় বলেই মনে হয়েছে।’

উল্লেখ্য, পেরুর বিপক্ষে ইন্টার মায়ামির ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাই ঘরের মাঠে মেসিকে না পেয়ে কিছুটা হতাশই হতে পারেন মায়ামির সমর্থকরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ