দল দেরিতে মাঠে নামায় এক ম্যাচের নি ষে ধা জ্ঞা পেলেন আর্জেন্টিনা কোচ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০০ PM

দল দেরিতে মাঠে নামায় এক ম্যাচের নি ষে ধা জ্ঞা পেলেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ১০:১০:৪৩ AM

দল দেরিতে মাঠে নামায় এক ম্যাচের নি ষে ধা জ্ঞা পেলেন আর্জেন্টিনা কোচ

ফাইল ছবি


কানাডাকে হারিয়ে শুরুটা হয়, পরের ম্যাচে চিলিকেও হারিয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু দুই ম্যাচেই নিয়ম ভঙ্গ করে তারা।

যে কারণে শাস্তি পেতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন গতকাল স্কালোনির শাস্তির কথা জানায়। চলতি আসরে পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় এই শাস্তি পেয়েছেন তিনি।

যে কারণে আগামীকাল পেরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। পাশাপাশি ম্যাচ পরবর্তী সম্মেলনেও থাকতে পারবেন না।

নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিরতির পর প্রায় পাঁচ মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। কানাডা কোচ বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টাইন কোচের শাস্তি দাবি করেন। পরের ম্যাচেও হয় একই অবস্থা। চিলিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে দুই মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। যার মাশুল গুণতে হবে স্কালোনিকে।

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ