মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়,টানা ৩ জয়ে গ্রুপসেরার গৌরব
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০০ PM

মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়,টানা ৩ জয়ে গ্রুপসেরার গৌরব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১০:২৯:২৯ AM

মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়,টানা ৩ জয়ে গ্রুপসেরার গৌরব

ছবি: সংগৃহীত


বেঞ্চের শক্তি পরীক্ষা করার ম্যাচে, টানা ৩ জয়ে গ্রুপসেরার গৌরব সঙ্গী আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এ পদভারে বিদায়ী মালা পেরুর গলে।

চোটের কারণে মেসি খেলবেন না জানাই ছিল। আগেই কোয়ার্টার নিশ্চিত হয়ে যাওয়ায়, মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড়কেও বিশ্রাম দেন, ডাগ-আউটে থাকতে না পারা স্ক্যালোনি। তবে দেখা মেলে দাপুটে আর্জেন্টিনারই।

প্রথমার্ধে এককভাবে বল চাপালেও, পেরুর শারীরিক রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায়, জালের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। তবে বিরতির পরই ডি মারিয়ার থ্রু-বলে, লক্ষ্যভেদ করেন লওতারো মার্তিনেজ। এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হবার কথা ছিল। কিন্তু হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি, পোস্টে মারেন লিয়ান্দ্রো পারেদেস।

ম্যাচের ৮৬ মিনিটে নিজের জোড়া পূরণ করেন লওতারো মার্তিনেজ। বুদ্ধিদীপ্ত চিপে টুর্নামেন্টের চতুর্থ গোল আদায় করে, পেরুর ম্যাচে ফেরার ক্ষীণ আশাও শেষ করে দেন, ইন্টার মিলান তারকা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ