‘শ্রীকান্ত দাসের মতো মানুষ ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন’
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

‘শ্রীকান্ত দাসের মতো মানুষ ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ১১:০৬:০৬ AM

‘শ্রীকান্ত দাসের মতো মানুষ ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন’

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শাল্লার উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন একজন পূর্ণাঙ মানুষ। শ্রীকান্ত দাসকে আমরা তার বইয়ের মধ্যদিয়ে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাগুলো বঙ্গবন্ধু শ্রীকান্ত দাসের মতো মানুষজন পাশে থাকার কারণেই সাহস পেয়েছিলেন। শ্রীকান্ত দাসের মতো মানুষের ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন। কারণ, শ্রীকান্ত দাস মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন, শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাস সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে গেছেন। মরণোত্তর দেহ পর্যন্ত দান করে গেছেন দেশপ্রেমিক শ্রীকান্ত দাশ। তার এই আদর্শ আমাদের হৃদয়ে লালন করতে হবে। তাজুল মোহাম্মদ প্রণীত বইটি পড়তে হবে সবার। তবেই শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাশ সম্পর্কে আমরা জানতে পারব।

রোববার (১৩আগস্ট) উপজেলা পরিষদ গণমিলনায়তনে উদীচী'র শাল্লা শাখা আয়োজিত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক তাজুল মোহাম্মদ প্রণীত ও সাহিত্য প্রকাশনা কর্তৃক প্রকাশিত 'মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাল্লা উপজেলা উদীচীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাশের সভাপতিত্বে  ও শাল্লা শাখা উদীচী'র সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম, কমরেড অমরচাঁদ দাস,-সম্পাদক বিমান কান্তি তালুকদার, অ্যাডভোকেট সুব্রত কুমার দাস, উপজেলা শাখা খেলাঘর আসরের সভাপতি কাননবালা সরকার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, শাল্লা শাখা উদীচী'র সহ সভাপতি বিধান তালুকদার, শিক্ষক অনাদি তালুকদার, কমরেড শ্রীকান্ত দাসের জ্যেষ্ঠপুত্র দুরন্ত দাস প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে কমরেড শ্রীকান্ত দাশের সহধর্মিণী ছায়া রাণী দাশ, শ্রীকান্ত দাশের লণ্ডণ প্রবাসী পুত্র সুশান্ত দাশ  সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত ১মিনিট নীরবতা পালন করা।

এম সি



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’