হজযাত্রীদের ৩ কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ AM

হজযাত্রীদের ৩ কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ১২:৪৫:২৩ PM

হজযাত্রীদের ৩ কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার

ছবি: সংগ্রহীত


ঢাকায় র‍্যাবের হাতে আটক হয়েছেন হজযাত্রীদের ৩ কোটি টাকা আত্মসাৎকারী দলের মূলহোতা  অহিদুল আলম ভূইয়া। হজে পাঠানোর নাম করে ৪৪ জনের কাছ থেকে এ টাকা আত্মসাৎ করেন তিনি। 

রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯। সোমবার (১৪আগস্ট) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম। 

গ্রেপ্তারকৃত অহিদুল আলম নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত আফতাব উদ্দিন ভূইয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানিয়েছে, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেন। এর পর আত্মগোপনে চলে যান তারা।

হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা দায়ের করেন। ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল র‌্যাব-৯ এর তথ্য সহায়তায় রবিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূইয়াকে (৫০) গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে