ধলেশ্বরীর পানি বৃদ্ধি:লাখাইয়ে বন্যার আশঙ্কা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

ধলেশ্বরীর পানি বৃদ্ধি:লাখাইয়ে বন্যার আশঙ্কা

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন

ধলেশ্বরীর পানি বৃদ্ধি:লাখাইয়ে বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত


সিলেট থেকে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী, কাকলী সুতাং, কলকলিয়া, বলবদ্র, নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান- আজমিরীগঞ্জ কালনী কুশিয়ারা নদীতে সকালে বিপদ সীমার ৫.৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিকালে নদীর পানি বিপদ সীমার উপরে ৬৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আজমিরীগঞ্জের কালনী নদী লাখাই উপজেলার  ইউনিয়নে বুল্লা ইউনিয়ন দিয়ে ধলেশ্বরী সুতাং নদীতে প্রভাব ফেলেছে, তবে এখনও পানির স্তর বিপদ সীমার নিচে রয়েছে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যেই হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধি হতে থাকলে লাখাই উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দেবে। 

এদিকে, উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কমিটির সভা হয় উক্ত সভায় আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ বিভিন্ন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। 

হাওর এলাকায় কোনো ফসল না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলেও জানান তিনি। তবে ভাসান পানির স্রোত ও ঢেউয়ের কারণে হাওর অঞ্চলের বাড়িঘরে ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয়ভাবে চাইরা ও কচুরীপানা দিয়ে ঢেউ থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে