শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ১১:৪৮:১৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ছবি: শান্তিগঞ্জ প্রতিনিধি


সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক  দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।


মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ  চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস স্টেশন, পল্লিবিদ্যুতের সাব জোনাল অফিস, শান্তিগঞ্জ প্রেসক্লাব, ইসলামিক ফাউণ্ডেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।


পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।


সভায় আরও বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,  মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরসহ প্রমুখ৷ 


আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন  ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী