আর্জেন্টাইন শিবিরে সেমিফাইনালের আগে সুসংবাদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪২ PM

আর্জেন্টাইন শিবিরে সেমিফাইনালের আগে সুসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৭:৩৬:০৭ AM

আর্জেন্টাইন শিবিরে সেমিফাইনালের আগে সুসংবাদ

ছবি: সংগৃহীত


চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট শেষ করে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। তাই বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগি হয়ে পড়ছেন তিনি। তবে সেমিফাইনালের আগে ডি মারিয়াকে নিয়ে সুখবর পেয়েছে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামা হয়নি ডি মারিয়ার। তাই সেমিফাইনালের আগে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে পুরো ফিট হয়ে সেমিফাইনালে মাঠে নামবে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়া।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা।

চলমান কোপায় আর্জেন্টিনার কার্যত আর দুটি ম্যাচ বাকি। সেমিফাইনাল, ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী। সে হিসেবে আলবিসেলেস্তেদের জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে পারবেন ডি মারিয়া।

কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সময় যে ফুরিয়ে আসছে সেটাও স্মরণ করলেন। লিখেছেন প্রতিটা মিনিট উপভোগ করার কথা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ