বিলুপ্তির পথে মুক্ত জলাশয়ের দেশী মাছ, পেশা পাল্টাচ্ছে জলেরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিলুপ্তির পথে মুক্ত জলাশয়ের দেশী মাছ, পেশা পাল্টাচ্ছে জলেরা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ০৬:২১:৩৫ পূর্বাহ্ন

বিলুপ্তির পথে মুক্ত জলাশয়ের দেশী মাছ, পেশা পাল্টাচ্ছে জলেরা

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


ভরা মৌসুমেও মাছের দেখা মিলছে না হাওর নদনদীতে। অথচ মাছের জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ হাওরে এ সময় প্রচুর মাছ পাওয়ার কথা।স্বাভাবিক সরবরাহ না থাকায় বাজারে মাছের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। অন্য দিকে সারাদিন মাছ ধরেও পরিবার চালাতে হিমসিম খাচ্ছে জেলেরা তাই বাধ্য হয়ে পরিবর্তন করছে বাব-দাদার পেশা।

সরেজমিনে দেখা যায়, সুনামগঞ্জে দোয়ারাবাজারে কাঙ্গলার হাওর, নাইন্দার হাওর,মরা সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ উপজেলার সকল নদী-নালা, হাওর, খাল-বিলে মাছ নেই বললেই চলে। উপজেলার বড়বন্দ,মাইছখলা,তেঙাংগ,মাছিমপুর,ভোজনা,শরীফপুর, সোনাপুর,নুরপুরসহ বেশকটি গ্রামের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে, হাওর নদনদীতে মাছ না থাকায় সারাদিন মাছ ধরে তা বিক্রি করে পরিবার চালাতে পারছে না জেলেরা। তাই বাধ্য হয়ে বাব- দাদার পেশা পালটে অন্যান্য পেশায় লিপ্ত হচ্ছে তারা।

বড়বন্দ গ্রামের খেলুমিয়া জানান, আমরা হাওর অঞ্চলের মানুষ বাব-দাদার আমল থেকে মাছ ধরে পরিবারে আর্থিক চাহিদা পূরণ করতাম,হাওরে মাছ সংকট থাকায় আমি এখন পেশা পাল্টিয়ে অটোরিকশা চালায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তুসার কান্দি বর্মন জৈন্তা বার্তা'কে জানান, বিভিন্ন কারণেই দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে, বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত চার মাস দেশীয় প্রজাতির ছোটমাছ না ধরে প্রজননক্ষেত্র সংরক্ষণের কথা থাকলে মানছে কেউ, ভেরজাল,চায়না রিং জাল দিয়ে পোনামাছ ধরার ফলে কমছে মাছের প্রজন্ম মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ভেরজাল ও চায়না রিং জালের উপর।

তিনি আরও বলেন, এর মধ্যে প্রকৃতিক বিপর্যয়ের সঙ্গে মানুষের সচেতনতার অভাবও রয়েছে। হারিয়ে যাওয়া দেশি মাছ রক্ষায় এখন ব্যাপক গবেষণা হচ্ছে। ইতোমধ্যে পাবদা, টেংরা, বোয়াল, আইড়, পাঙ্গাস ও কৈ মাছের চাষ হচ্ছে।

আবির



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী